১৯৮৮ সালে বাবা শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হয় তারেক রহমানের। পরে বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মাঠপর্যায়ে তাঁর সক্রিয়তা দ্রুতই তাকে সবার আস্থার জায়গায় পৌঁছে দেয়।
২০০২ সালে বিএনপির যুগ্ম সম্পাদক ও ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারেক রহমান। ২০১৮ সালে মা ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় তার কাঁধে আসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব। গত ৩০ ডিসেম্বর মহাকালের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বেগম খালেদা জিয়া। সময় ও বাস্তবতার প্রয়োজনে গত ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান।
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির সংসদীয় দলের সমর্থনে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হওয়ায় উচ্ছাসিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়ির বাসীন্দারা৷
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বগুড়াসহ সারা দেশে নতুন রাজনৈতিক সম্ভাবনা ও আশার দ্বার উন্মোচিত হয়েছে। তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে তাঁর অধিষ্ঠান তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বার্তা মনে করেন সুশীল সমাজের এই প্রতিনিধি।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের ফলে বগুড়াসহ উত্তরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে নতুন গতি আসতে পারে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও নতুন নেতৃত্ব ও নীতিনির্ধারণে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি সাধারণ মানুষদের মাঝে।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·