উত্তরা সর্বোচ্চ উলামা পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

১ সপ্তাহে আগে
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে প্রায় দুই হাজার ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার মুহতামিম ও শিক্ষক অংশ নেন।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার-এ  প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা হাফেজ নাজমুল হাসান কাসেমী।

 

সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি গিয়াস উদ্দীন আল মাদানী, মুফতি ইসহাক কামাল, মুফতি মুহসিনুল হাসান ও মুফতি মাকসুদুর রহমান-এর যৌথ সঞ্চালনায় সম্মেলনটি পরিচালিত হয়।

 

সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন। তিনি আলেম-উলামাদের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংগঠনের কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

 

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে অতিথিরা। ছবি: সংগৃহীত

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি মাসউদুল করীম, নির্বাহী সভাপতি মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, সিনিয়র সহ-সভাপতি মুফতি মুহিউদ্দীন মাসুম, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আরিফুর রহমান, মাওলানা আনিসুর রহমান,  মাওলানা নুরুল ইসলাম এবং কেন্দ্রীয় উপদেষ্টা মুফতী শহীদুল্লাহ।

 

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, দুইজনের মৃত্যু

 

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার প্রস্তাবনা পাঠ ও ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া বক্তব্য দেন মাওলানা জাকির হুসাইন কাসেমী ও মাওলানা নিজাম তালুকদার।

 

সভাপতির বক্তব্যে আল্লামা নাজমুল হাসান কাসেমী বলেন, উলামায়ে কেরামের এই উপস্থিতি আমাদের ঐক্যের স্পষ্ট প্রমাণ। আমরা দ্বীন ও ঈমানের হেফাজতে আপোষহীন থেকে সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে যাব-- ইনশাল্লাহ।

 

সম্মেলনে হেজবুত তাওহিদ-এর ভ্রান্ত মতবাদ নিয়ে বক্তব্য দেন মুফতি রিজওয়ান রফিকী এবং মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজী। 

]]>
সম্পূর্ণ পড়ুন