উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার

২ সপ্তাহ আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।


অভিযানে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আ ম ফারুক বলেন, সোমবার (৩০ মার্চ) দুপুরে উখিয়ার বালুখালী-৮ ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪১ ব্লকের বাসিন্দার বসতঘরে নাশকতার উদ্দেশে বেশ কিছু পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম মজুদের খবর পায় র‌্যাব।


আরও পড়ুন: উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সন্ত্রাসী আটক


পরে র‌্যাবের একটি দল সন্দেহজনক বসতঘরটিতে অভিযান চালায়। এতে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


সহকারী পুলিশ সুপার আরও জানান, বসতঘরটি তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের ভিতরে বিশেষ কায়দায় তৈরি মাচায় লুকিয়ে রাখা অবস্থায় বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।


আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেফতার ২


সেগুলো হলো: একটি দেশীয় তৈরি বন্দুক, একটি বিদেশি পিস্তল, চারটি রাইফেলের গুলি, চারটি গুলিভর্তি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ ইউনিফর্ম, ২১০টি সামরিক বাহিনীর টুপি সদৃশ টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হাত মোজা এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।


পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাব অভিযান অব্যাহত রেখেছে বলে জানান র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা।


আ ম ফারুক জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জামাদি উখিয়া থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন