‘ইয়া শাফী, ইয়া আল্লাহ’ নাশিদে মেতেছে ইউটিউব

৩ দিন আগে
দেশের জনপ্রিয় ইসলামী শিল্পী মুছলেহ উদ্দিন আখন্দের নতুন নাশিদ ‘ইয়া শাফী’ সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। গানটি প্রকাশের পর থেকেই এর শিল্পমান, লোকেশন ও নির্মাণশৈলী নিয়ে শুরু হয়েছে আলোচনা।

মরক্কোর ওউয়ারজাজাত শহরে হলিউডের বড় বাজেটের সিনেমা, এমনকি গেম অব থ্রোনসের মতো বিশ্বখ্যাত সিরিজের শুটিংয়ের জন্য যে লোকেশন বিখ্যাত। সেই ঐতিহাসিক ও সিনেমাটিক প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে এ গানটি।


ইসলামী সংগীতকে ভিন্ন মাত্রায় এবং আন্তর্জাতিক মানদণ্ডে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন মুছলেহ উদ্দিন আখন্দ। ‘ফিদাকা কালবিহ’, ‘ওয়া রাফানা লাকা দিকরাক’, ‘রক্তের পরিচয়’, ‘হৃদয়ের গহিনে তুমি আল্লাহ’—এর মতো একাধিক জনপ্রিয় ইসলামী সঙ্গীত উপহার দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’


সামি ইউসুফ বা মাহের জেইনের গান শুনে যারা অভ্যস্ত, মুছলেহর কণ্ঠ ও ভিডিও নির্মাণে তারা খুঁজে পাচ্ছেন সেই আন্তর্জাতিক আবহের ছোঁয়া—তবে দেশীয় সংস্কৃতি ও আবেগের মিশেলে।


‘ইয়া শাফী’ পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা বদর আল হাসানি। মরক্কোর বিস্তীর্ণ মরুভূমি, প্রাচীন স্থাপত্য আর নান্দনিক আলো-ছায়ার আবহে ধারণ করা হয়েছে এর ভিডিওচিত্র।

 


মানুষের আত্মার গভীর থেকে উঠে আসা এক নিঃশব্দ মিনতি—এই অনুভবকে কেন্দ্র করেই লেখা ও নির্মিত হয়েছে গানটি। বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার পরিকল্পিত প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে এই আয়োজনকে।

 

আরও পড়ুন: শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় পুরস্কার পেলেন প্রিন্স মাহমুদ


ইউটিউবের মন্তব্যঘরেও প্রশংসায় ভাসছে ‘ইয়া শাফী’। অনেকেই মনে করছেন, এমন মানসম্পন্ন নাশিদ আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়াবে এবং প্রমাণ করবে বাংলাদেশের ইসলামী সঙ্গীতের সক্ষমতা। শুধু একটি বা দুটি গান নয়, ধারাবাহিকভাবে আন্তর্জাতিকমানের নির্মাণ ও সৃষ্টিশীল ইসলামী সঙ্গীত উপহারের প্রত্যাশাও জানিয়েছেন শ্রোতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন