ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

৪ সপ্তাহ আগে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতরে হামলা চালিয়েছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ‘কিরিয়া’ কমপ্লেক্সে বিশেষ ধরনের একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি শহরের উত্তরে ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

‘কিরিয়া’ হলো বিশেষ একটি এলাকা—যেখানে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতর রয়েছে। ইসরাইলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা কানতারা এলাকায় একটি ইসরাইলি মেরকাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহরের দিকে যাওয়ার সড়কে অগ্রসরমান সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

 

এই ঘোষণার আগে তারা আরও একটি হামলার দাবি করে, যেখানে তাইবেহ-কানতারা সড়কে আরেকটি মার্কাভা ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া দেইর সিরিয়ান এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষের কথাও উল্লেখ করা হয়েছে।

 

আরও পড়ুন: পরাজয় মেনে নিতে বলল যুক্তরাষ্ট্র, যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ইরানের

 

ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সেখানে একটি ‘বাফার জোন’ বা নিরাপত্তা অঞ্চল গড়ে তোলাই তাদের লক্ষ্য।

 

এদিকে ইরাকভিত্তিক সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, গত একদিনে তারা ইরাকসহ পুরো অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ২৩টি হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এসব হামলায় তারা ডজনখানেক ড্রোন ব্যবহার করেছে

 

তথ্যসূত্র: আল জাজিরা

 

]]>
সম্পূর্ণ পড়ুন