রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ড. কাইয়ুম বলেন, যদি কেউ প্রশাসন ব্যবহার করে বা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, এটা শেখ হাসিনার একদলীয় বাংলাদেশ নয়, যেখানে প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করা যাবে। এ দেশের ক্ষমতার মালিক জনগণ।
আরও পড়ুন: ‘স্যার’ নয়, ‘ভাইয়া’ বললে ভালো লাগবে: তারেক রহমান
গণসংযোগকালে ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে, আর রাতের ভোট দিনে গণনা করা হয়েছে। জনগণের রায় ছিনিয়ে নিয়ে কায়েম করা হয়েছে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা। তবে এ নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
বাড্ডা থানার বেরাইদ এলাকায় গণসংযোগে এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·