ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল, যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষা

২ সপ্তাহ আগে
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। এর জন্য এখন শুধু অপেক্ষা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য সবুজ সংকেতের।

স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার নির্দেশ দেবেন কি না, তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরাইলের হামলার বিষয়টি সামনে এল।

 

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়নে দেখা গেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় সাম্প্রতিক আলোচনার পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে বেড়ে গেছে।

 

আরও পড়ুন: শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের!

 

নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়নে দেখা গেছে, জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফায় আলোচনার পর ইরানের প্রকাশ্য বিবৃতির বিপরীতে, এখনো উল্লেখযোগ্য বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে, যা আমেরিকা মানবে না বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার দাবি।

 

এদিকে  ইরানে সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহান্তেই অর্থাৎ শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা রিপাবলিকান প্রেসিডেন্টকে জানিয়েছেন।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায় ইরান

 

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়। তবে হামলার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

সূত্রগুলো বলছে, এ বিষয়ে আলোচনা এখনো চলমান এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। হামলা হলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, রাজনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া—এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস সিদ্ধান্ত পর্যালোচনা করছে।

 

সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন