সোমবার (২০ এপ্রিল) ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন সাবেক সেনা সদস্যরা। ‘অ্যাবাউট ফেস’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবি জানান তারা।
বিক্ষোভকারীদের মতে, যুদ্ধ বন্ধের ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে, কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।
একজন বলেন, ‘কংগ্রেসের ক্ষমতা আছে, কিন্তু তারা আসলে কী করছে? আমাদের মতো সাধারণ মানুষকে ক্যালিফোর্নিয়া থেকে এত দূরে এসে বলতে হচ্ছে তারা যেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়, নিজেদের দায়িত্ব পালন করে। এটা আমার কাছে একেবারেই অযৌক্তিক।’
আরও পড়ুন: চুক্তি না হলে বোমা পড়বে—ট্রাম্প, ‘নতুন কার্ড’ নিয়ে আমরা প্রস্তুত—ইরান
আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমরা ইরাক যুদ্ধের সময় যেসব প্রতিশ্রুতি, অজুহাত আর যুক্তি শুনেছিলাম, আজও ঠিক সেগুলোই শুনছি। আর মধ্যপ্রাচ্যে আমাদের উপস্থিতি বৈধতা দিতে এসব যুক্তি বারবার বদলানো হচ্ছে।’
পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় অর্ধশতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। কংগ্রেস ভবনের ভেতরে জোরদার করা হয় নিরাপত্তা।
বিক্ষোভে যোগ দেন বর্তমান সেনাদের পরিবারের সদস্যরাও। তাদের অভিযোগ, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। তারা মনে করেন, দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত না এলে আরও প্রাণহানি ঘটতে পারে, যা ঠেকাতে এখনই কংগ্রেসকে উদ্যোগী হতে হবে।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·