প্রতিবেদনে বলা হয়, তীব্র গোলাগুলির পর ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনও নিরাপদ নন। কারণ উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান ভূখণ্ড থেকে বেরিয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।
ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে শুক্রবার ভোরে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে বিপ্লবী গার্ডস বাহিনী। যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে আগেই উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজ সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র!
এদিকে সামরিক সূত্রের বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের গুলিতে ভূপাতিত নিজেদের যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সূত্রটি জানিয়েছে, দুই দিন আগে শুক্রবার (৩ এপ্রিল) ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হওয়ার পর পাইলট থাকার সম্ভাবনা রয়েছে, এমন জায়গায় বোমাবর্ষণ করছে যুক্তরাষ্ট্র।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমানগুলো আজ (শনিবার) রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমা হামলা চালিয়েছে। উদ্ধার অভিযানে থাকা আমেরিকান সৈন্যদের ধারণা, তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·