ইরানে ড্রোন পাঠানোর খবরে যা বলছে রাশিয়া

৪ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধরত ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ দাবি করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন উড়িয়ে দিয়েছে মস্কো।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের মতে, ইরানকে সহায়তার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা কেবল অস্ত্র বা সরঞ্জাম পাঠানোতেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেসবের অবস্থান সম্পর্কে ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছেন

 

একইসঙ্গে যুদ্ধে ইরানকে সহায়তার ক্ষেত্রে চীনের ভূমিকা আরও সূক্ষ্ম এবং কৌশলগত। চীন সরাসরি যুদ্ধের ময়দানে না থাকলেও, ডুয়াল-ইউজ প্রযুক্তি যেমন সেন্সর, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ও মাইক্রোচিপ সরবরাহের মাধ্যমে ইরানের অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করছে।

 

আরও পড়ুন: হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুঁশিয়ারি ইরানের

 

বিশেষ করে চীনের বেইডো স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের মাধ্যমে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের টার্গেটিং আরও উন্নত করেছে বলে জানায় আটলান্টিক কাউন্সিল।

 

তবে রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে... তাদের প্রতি মনোযোগ দেবেন না।’

 

রাশিয়ার সঙ্গে ইরানের ‘কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ রয়েছে। ইরানে মার্কিন–ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। তবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতার কথা প্রকাশ্যে আসেনি।

]]>
সম্পূর্ণ পড়ুন