এই পরিকল্পনাটি মূলত ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্কোন্নয়নের একটি প্রচেষ্টা। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে ট্রাম্পের মন্তব্যের জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, 'আমি নিশ্চিত করছি যে আমি ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রস্তাব দিয়েছি, বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করা হোক। আমি নিজে ইতালীয় বংশোদ্ভূত এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে আজ্জুরিদের দেখতে পারা আমার জন্য স্বপ্নের মতো হবে। চারবারের চ্যাম্পিয়ন হিসেবে তাদের এই সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে।'
আরও পড়ুন: সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত
হোয়াইট হাউস, ফিফা, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এবং ফুটবল ফেডারেশন ইসলামিক রিপাবলিক অব ইরান (এফএফআইআরআই) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে।
গত মার্চে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারায়। ইতালিয়ান ফুটবলের জন্য যাকে স্মরণকালের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে অবিহিত করা হচ্ছে।
আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: মেক্সিকোর নিরাপত্তা সচিব
ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানায়, ইরান বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বলেছে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।
এর আগে এপ্রিলের শুরুতে ইরান জানিয়েছিল, তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের বিষয়ে ফিফার কাছ থেকে উত্তর পাওয়ার পরই তারা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·