ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ

২ সপ্তাহ আগে
সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ সময় বিকেল ৩টা) শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলে এই আলোচনা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন মতে, দুই পক্ষই ওমানের কনস্যুলেটে উপস্থিত ছিলেন। ওমানের মধ্যস্থতায় আলোচনায় পারমাণবিক বিষয় নিয়ে নোট বা মতামত বিনিময় হয়েছে। এতে পারমাণবিক, আইন ও অর্থনীতির বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করেন।

 

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। আলোচনা শুরুর আগে উভয় পক্ষ আলাদা করে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে বৈঠক করেন।

 

আরও পড়ুন: জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফার পরমাণু আলোচনা শুরু

 

এই আলোচনা ‘খুব তাড়াতাড়ি’ শেষ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক প্রকল্প পরিচালক আলি ভাইজ বলেন, আলোচনা এত দ্রুত শেষ হওয়ায় আশার কারণ খুব কম। তার মতে, ‘ফাঁকগুলো এত বড় যে মেটানো কঠিন বা আলোচকরা প্রয়োজনীয় ধৈর্য দেখাননি।’

 

তিনি আরও বলেন, ‘এ ধরনের আলোচনায় অনেক ধৈর্য, মনোযোগ, বিস্তারিত আলোচনা ও বিশেষজ্ঞদের সঙ্গে পুনরাবৃত্তি দরকার। যদি এত দ্রুত শেষ হয়, তাহলে হয় আলোচকরা পর্যাপ্ত ধৈর্য দেখাননি, অথবা পার্থক্যগুলো খুব বেশি।’

]]>
সম্পূর্ণ পড়ুন