ইরাক-আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে যাব না: জেডি ভ্যান্স

২১ ঘন্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘমেয়াদে টেনে নেয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

জেডি ভ্যান্স বলেন, 

যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না, যা বছরের পর বছর ধরে চলবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না।

 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ডনাল্ড ট্রাম্পের সুস্পষ্ট লক্ষ্য, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটা নিশ্চিত করা।

 

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, দাবি ট্রাম্পের

 

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন থেকে চার বছর দেশকে ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান যে ইরান কখনোই যেন পারমাণবিক অস্ত্র না পায়। আর সেটির জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।’

 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নির্মিত নয়, যেভাবে শাসনব্যবস্থা বলছে; বরং সেগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের উদ্দেশ্যেই তৈরি।’

 

তবে ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘমেয়াদি হবে না জানিয়ে জেডি ভ্যান্স বলেন, 

প্রেডিসেন্ট কোনোভাবেই এ দেশকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না। আমরা ইরাক ও আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাব না।

 

আরও পড়ুন: ইরান-ইসরাইল সংঘাত / অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ‘ড্রোন হামলায়’ ক্ষতিগ্রস্ত

 

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশ দুটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন