ইমরান খানের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেয়ার নির্দেশ পাক সুপ্রিম কোর্টের

২ সপ্তাহ আগে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার আইনজীবীদের দেখা করতে দেয়ার নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট। এর আগে ইসলামাবাদ হাইকোর্টও একই নির্দেশ দিয়েছিল। কিন্তু তা পালন করা হচ্ছে না বলে অভিযোগ ইমরান খানের আইনজীবী ও পরিবারের সদস্যদের।

২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতির বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটির সাজা ঘোষণা হয়েছে। কয়েকটির এখনও বিচার চলছে। পিটিআইর নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে অভিযোগ করে আসছেন, ইমরান খানের সঙ্গে তাদের দেখা-সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না।

 

বিষয়টি নিয়ে পিটিআই নেতাকর্মীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি এবং বিচারপতি শহীদ বিলাল হাসানের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ আবেদনের শুনানি করে পিটিআইয়ের আইনজীবী সালমান সফদারকে ‘আদালত বান্ধব’ (অ্যামিকাস কিউরি) হিসাবে নিযুক্ত করেছে।

 

পাক সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আবেদনকারীদের মধ্যে এক আইনজীবী থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ৭৩ বছরের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ নেবেন। তারপর এ সংক্রান্ত রিপোর্ট পাক শীর্ষ আদালতে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ইমরান খানকে হাসপাতালে নেয়া হয়েছিল, জানালেন তথ্যমন্ত্রী

 

নির্দেশনা অনুযায়ী, দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসাবে সালামন আদিয়ালা জেল পরিদর্শন করবেন এবং ইমারানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে গত বছরের ২৪ মার্চ ইসলামাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তার পরিবারের সদস্যেরা।

 

তবে ইমরানের বোন আলিমার অভিযোগ, হাইকোর্টের ওই নির্দেশের পরেও পরিবারের কাউকে ইমরানের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। আদিয়ালা জেলের সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জানিয়েছেন ইমরানের বোন। ইসলামাবাদ হাইকোর্টে সেই আবেদন বিবেচনাধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন