ইফতারে সহজেই তৈরি করুন মজাদার ছোলা চাট মিক্স

১৯ ঘন্টা আগে
রমজানে রোজা রাখার পর ইফতারে মুড়ি মাখাতে সবারই পছন্দ সুস্বাদু খাবার ছোলা চাট মিক্স। বাড়িতে থাকা কিছু উপাদানেই তৈরি করে নিতে পারেন পুষ্টিকর এ খাবার।

ছোলা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর খাবার। এটি শরীরের জন্য উপকারী। জনপ্রিয় এ খাবার একদিকে যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি খেতেও বেশ মজাদার। কয়েকটি মশলা দিয়েই তৈরি করা যায় ইফতারের জনপ্রিয় এ খাবারটি।

 

প্রয়োজনীয় উপকরণ

 

১. ছোলা ২ কাপ (ভেজানো)

২. লেবুর রস ও লেবুর খোসা ১ চামচ

৩. আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, জিরা বাটা/গুঁড়া ১/২ চামচ, ধনে গুঁড়া ১ চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া ১/২ চামচ, গরম মশলা গুঁড়া ১/২ চামচ

৪. চাট মসলা ১ টেবিল চামচ

৫. বিট লবণ স্বাদমতো

৬. কাঁচা মরিচ ৪-৫টি (কুচি), গোল মরিচ গুড়া ১/৩ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ

৭. পুদিনা পাতা কুচি ৩ চামচ, ধনিয়া পাতা কুচি ১/২ কাপ

৮. আদা কুচি ১ চামচ

৯. তেজপাতা ৩টি

১০. সয়াবিন তেল ১ কাপ

 

আরও পড়ুন: কোন নিয়মে ছোলা খেলে দ্রুত ওজন কমে

 

যেভাবে তৈরি করবেন

 

১. ছোলাগুলো অন্তত ৬-৮ ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রেখে প্রেশার কুকারে পরিমাণমতো লবণ দিয়ে ৩-৪টি শিস দিয়ে সেদ্ধ করে নিন।

২. সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন।

৩.একে একে সব মশলা দিয়ে কষিয়ে সামান্য পানি দিন। মশলায় তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষান।

৪. কষানো মশলায় সেদ্ধ ছোলা দিয়ে মিশিয়ে নিন।

৫. মশলা যেন ছোলার ভেতরে ঢোকে এরজন্য সসপ্যান ঢাকনা দিয়ে ঢেকে দিন।

৬. সবশেষে গরম মশলা, সামান্য পেয়াজ কুচি, পুদিনা পাতা-কাচা মরিচ-ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ২ মিনিট অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে নিন। 

 

আরও পড়ুন: মচমচে বেগুনি তৈরির সহজ রেসিপি

]]>
সম্পূর্ণ পড়ুন