চলতি মাসের শুরুতে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান ২২ বছর বয়সি আলকারাজ। ম্যাচটি জিতলেও পরদিনই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। এরপর ২২ এপ্রিল শুরু হওয়া মাদ্রিদ ওপেন থেকেও নাম প্রত্যাহার করেন।
গত সোমবার (২০ এপ্রিল) মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে কবজিতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় আলকারাজকে। সেখানে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জয়ের পর তিনি জানান, চোটটি প্রথমে যতটা মনে হয়েছিল, বাস্তবে তার চেয়ে বেশি গুরুতর।
নতুন করে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ২৪ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন এবং এর আগে রোমে অনুষ্ঠিতব্য ইতালিয়ান ওপেন—দুটো থেকেই সরে দাঁড়াবেন।
আরও পড়ুন: রেকর্ড গড়া জয়ে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ জয়ের স্বাদ পেলেন আলকারাজ
এক্সে আলকারাজ লিখেছেন, 'পরীক্ষার ফলাফলের পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সতর্ক থাকা এবং রোম ও রোলাঁ গারোয় অংশ না নেয়া। সময়টা কঠিন, তবে আমি বিশ্বাস করি আরও শক্তিশালী হয়ে ফিরব।'
উল্লেখ্য, গত মৌসুমে ইতালিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন—দুই টুর্নামেন্টেরই শিরোপা জিতেছিলেন আলকারাজ। সাতটি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা কবে কোর্টে ফিরবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·