ইউরোপীয় ফুটবলে বর্তমান যে নিয়ম রয়েছে, তাতে উয়েফার মোট আয়ের বেশিরভাগই পায় চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া দলগুলো। ব্যাপারটা ঠিক এমন যে— মোট আয়ের ৭৪ শতাংশ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলা ক্লাবগুলো। বাকি ২৬ শতাংশের মধ্যে ১৭ শতাংশ পায় ইউরোপা লিগ, আর কনফারেন্স লিগে খেলা দলগুলো পায় মাত্র ৯ শতাংশ।
ইউইসি বলছে, এই অসম বণ্টনের ফলে বড় ক্লাবগুলোর অর্থ দিন দিন আরও বাড়ছে। আর অন্য ক্লাবগুলোর সঙ্গে তাদের ব্যবধান দিন দিন বাড়তেই থাকে। ফলে অনেক লিগে শিরোপার লড়াই কিংবা ইউরোপে জায়গা পাওয়ার প্রতিযোগিতা ধীরে ধীরে কমে যাচ্ছে।
আরও পড়ুন: অনুশীলন ক্যাম্পের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা, পরে যোগ দেবেন হামজা
ইউইসির মতে, বর্তমান কাঠামোয় পারফরম্যান্সের তুলনায় টুর্নামেন্টে অংশগ্রহণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠের ফলাফলের ভিত্তিতে কিছু অর্থ অবশ্যই দেওয়া হয়, তবে আয়ের একটি বড় অংশ অন্য মানদণ্ডে বণ্টন করা হয়। সংগঠনটি বিশেষভাবে আপত্তি তুলেছে তথাকথিত ‘ভ্যালু পিলার’ ব্যবস্থার বিরুদ্ধে। এই পদ্ধতিতে সম্প্রচার বাজারের মূল্য এবং ক্লাবগুলোর ঐতিহাসিক র্যাঙ্কিং বিবেচনায় অতিরিক্ত বোনাস দেওয়া হয়। ইউইসির মতে এটি বড় ও ঐতিহ্যবাহী ক্লাবগুলোর আর্থিক সুবিধা আরও বাড়িয়ে দেয়।
এই পরিস্থিতি বদলাতে ইউইসি একটি নতুন বণ্টন কাঠামোর প্রস্তাব দিয়েছে। তাদের পরিকল্পনায় উয়েফার মোট আয়ের ৬২.৫ শতাংশ দেওয়া হবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ভিত্তিতে, আর বাকি ৩৭.৫ শতাংশ নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্স অনুযায়ী। সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে টুর্নামেন্টভিত্তিক বণ্টনে। নতুন মডেলে চ্যাম্পিয়ন্স লিগ পাবে মোট আয়ের ৫০ শতাংশ— যেখানে বর্তমানে এর অংশ প্রায় ৭৪ শতাংশ। অন্যদিকে ইউরোপা লিগ ৩০ শতাংশ এবং কনফারেন্স লিগ পাবে ২০ শতাংশ।
আরও পড়ুন: বিশেষ বিমানে করে প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক
বর্তমানে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতাগুলো মিলিয়ে উয়েফার মোট প্রাইজমানি প্রায় ৩৫০ কোটি ইউরো। এই বিশাল অর্থভাণ্ডার নতুন প্রস্তাবিত কাঠামোতে কীভাবে বণ্টন করা হতে পারে, তা নিয়ে একটি সিমুলেশন করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘ক্যালসিও ই ফিনানজা’। ইতালিয়ান ফুটবলের ২০২৪–২৫ মৌসুমকে এই মডেলে ফেলে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইন্টার মিলান বা জুভেন্টাসের মতো পরাশক্তিগুলো এতে অনেক কম অর্থ পেতো। ইন্টার মিলানের যেমন লোকসান হতো প্রায় ৬ কোটি ৮০ লাখ ইউরো, জুভেন্টাসের হারাতে হতো প্রায় ৪ কোটি ৭০ লাখ ইউরো।
তবে এই পরিবর্তনের ইতিবাচক দিকও রয়েছে। ফিওরেন্তিনা নতুন মডেলে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বেশি পেতো। সবচেয়ে বড় সুবিধা পেত ঘরোয়া লিগের ছোট ক্লাবগুলো। বর্তমানে সিরি আ’র যে দলগুলো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পায় না, তারা উয়েফার কাছ থেকে সৌজন্য ভাতা হিসেবে পায় মাত্র ৮ লাখ ইউরো। কিন্তু প্রস্তাবিত কাঠামো চালু হলে সেই অঙ্ক বেড়ে প্রায় ৮৬ লাখ ইউরোয় পৌঁছাতে পারে— যা ছোট ক্লাবগুলোর আর্থিক ভিত্তিকে অনেকটাই শক্তিশালী করতে পারে।
]]>
৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·