আল জাজিরার প্রতিবেদন মতে, গত রাতভর এবং আজ শনিবার (৪ এপ্রিল) ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মিসাইল, বোমা ও ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এদিকে রাজধানী কিয়েভের কাছের একটি শহরের আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানে। এছাড়া ইউক্রেনের ঝিটোমির অঞ্চলে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, হামলা অন্তত ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আবাসিক এলাকাগুলোতে বড় ধরনের ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।
কিয়েভে রুশ হামলায় একটি পশু চিকিৎসা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানান, এই হামলায় অন্তত ২০টি প্রাণী মারা গেছে। ভেটেরিনারি ক্লিনিক লক্ষ্যবস্তু হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে প্রাণিসম্পদের ওপর।
আরও পড়ুন: যুদ্ধের মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া রাশিয়ার
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ৫৪২টি ড্রোন এবং ৩৭টি মিসাইল ছুঁড়েছে রাশিয়া। এর মধ্যে ৫১৫টি ড্রোন এবং ২৬টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট।
অন্যদিকে মস্কোর একটি ব্যবসা কেন্দ্রের কাছে ইউক্রেনের হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস।
তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিলেন এক জ্যেষ্ঠ আইনশৃঙ্খলা কর্মকর্তা। কর্তৃপক্ষ বলছে, ওই কর্মকর্তার ওপর আগে থেকেই নজরদারি চালানো হয়। এছাড়া রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করেও হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·