গত সপ্তাহে (৯ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সাথে দুইদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, অর্থোডক্স ইস্টার উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) সূর্যাস্ত পর্যন্ত অব্যাহত থাকবে যুদ্ধবিরতি।
ঘোষণা অনুযায়ী সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ। কিন্তু রাশিয়া ও ইউক্রেন উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। ইউক্রেন অভিযোগে করে, যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত ২ হাজার ২৯৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেন প্রায় ১ হাজার ৯৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, দিনিপ্রোপেত্রোভস্ক, সুমি ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই সোমবার (১৩ এপ্রিল) আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ বুধবার (১৫ এপ্রিল) ইউক্রেনের বিমান বাহিনী জানায়, গত রাতে রাশিয়া ৩২৪টি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৩০৯টি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হলেও ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোন নয়টি স্থানে আঘাত হেনেছে।
আরও পড়ুন: ইইউ-ইসরাইল সহযোগিতা চুক্তি বাতিলের আহ্বান ৩৫০ সাবেক মন্ত্রী-কূটনীতিকের
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গত ২৪ ঘণ্টায় দেনিপ্রো, চেরকাসি, খারকিভ, ক্রিভি রিহ, চেরনিহিভ, দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। তিনি বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
জাপোরিঝিয়া শহরে বুধবার ভোরে এক যৌথ হামলায় একটি কিয়স্কে থাকা ৭৪ বছর বয়সি এক নারী নিহত হন বলে জানান আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ। হামলায় একটি পার্কিং এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেনিপ্রো শহরে ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন এবং একটি অ্যাপার্টমেন্ট ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ওলেক্সান্দার গানঝা। এর আগের দিন একই শহরে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত ও প্রায় ৩০ জন আহত হন।
আরও পড়ুন: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন সরকার
চেরকাসি শহরে ড্রোন হামলায় চারজন চিকিৎসা নিয়েছেন এবং বহু বাড়িঘর ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ইহর তাবুরেটস। এর আগের এক হামলায় আট বছর বয়সি এক শিশু নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছিল। এদিকে ইউক্রেন জার্মানির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে এবং নরওয়েতে ড্রোন উৎপাদন নিয়েও চুক্তি করেছে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·