“Our Power, Our Planet” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৪ এপ্রিলের মধ্যে ভিডিও ও ফটোগ্রাফি প্রতিযোগিতার সাবমিশন গ্রহণ করা হবে। ২৫ এপ্রিল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন। আর ২৬ এপ্রিল মূল আয়োজনে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি, পুরস্কার বিতরণী এবং অতিথি সেশন।
আয়োজকরা জানিয়েছেন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই চিন্তাধারা গড়ে তোলা এবং তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: বুক ভরে শ্বাস নিতে এসে নাভিশ্বাস, হাতিরঝিল যেন মশা উৎপাদনের প্রকল্প
প্রতিযোগিতার প্রতিটি বিভাগে সেরা অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট ও ক্রেস্ট।
আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে Youth for NDCs এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে Somoy Earth ও Times UIU.

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·