আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে লালমনিরহাটে মিষ্টি বিতরণ

২ সপ্তাহ আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার খবরে লালমনিরহাটে মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে তরুণদের সংগঠন জেনজি লালমনিরহাট এর তরুণরা মিষ্টি বিতরণ করেন। এসসয় জেনজি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন ও সদস্য সচিব আতিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা সদর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। 


জানা গেছে, লালমনিরহাট-৩ সদর আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিএনপি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন।


মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) তা‌রেক রহমান স্বাক্ষ‌রিত মন্ত্রী‌দের মন্ত্রণালয় বন্টন বিষয়ক  এক চি‌ঠি‌তে এ তথ‌্য জানা গে‌ছে। বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি মোবাইল ফোনে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে কল পান। তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।


২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর ২৫ বছর পর তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন।


দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠন ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।


আরও পড়ুন: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথের ডাক পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু


এছাড়াও তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে তিস্তা বাঁচাও আ‌ন্দোলনের নেতৃত্ব দি‌চ্ছেন। উত্তরাঞ্চলের স্বার্থরক্ষায় এ আন্দোলনে তার নেতৃত্ব ব্যাপকভাবে আলোচিত হয়েছে।


পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মান‌ুষের চাওয়া তিস্তা মহাপ‌রিকল্পনা বাস্তবায়‌নের দাবি সফলতার মুখ দেখ‌বে বলে আশা করছেন লালমনিরহাটবাসী।


তরুণ নারী উদ্যোক্তা সেলিনা বেমম সুইটি বলেন, ‘আমরা বিএনপির জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে আনন্দিত। আমরা আশা করি তিনি বিভিন্ন উন্নয়ন কাজে নারীদের সহায়তা করবেন। তিনি নারীদের স্বাবলম্বী করতে প্রয়োজনী উদ্যোগ গ্রহণ করবেন এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে নেবেন।’


সদরের গোকুন্ডা ইউনিয়নে তিস্তা এলাকার বাসিন্দা নাট্য সংগঠক মাখন দাস জানান, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়ন আন্দোলনে রংপুর অঞ্চলের দুই কোটি মানুষকে সম্পৃক্ত করেছেন। তিনি মন্ত্রী হওয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়ন সহজ হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন