আসছে শাহরুখ-অ্যাটলি জুটির ‘জওয়ান ২’

১ সপ্তাহে আগে
বলিউড বাদশা শাহরুখ খান আর নির্মাতা অ্যাটলির যোগসূত্রের কাজ যে দুর্দান্ত হয় তা সিনেপ্রেমীরা আগেই টের পেয়েছেন। ‘জওয়ান’ সিনেমা দিয়ে নায়ক-পরিচালক সেরা জুটি হয়ে ওঠেন। এবার শাহরুখকে নিয়েই ‘জওয়ান’-এর সিক্যুয়েলের কাজ শুরু করতে যাচ্ছেন অ্যাটলি। এমনই গুঞ্জন মিডিয়াপাড়ায়।

বর্তমানে শাহরুখ তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যেই বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন ‘কিং’-এর শুটিং শেষ হতে না হতেই শাহরুখ শুরু করবেন তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘জওয়ান’-এর সিক্যুয়েলের কাজ।

 

আরও পড়ুন: ১৬ বছর পর প্রিয়দর্শনের ছবিতে পঙ্কজ ত্রিপাঠি


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখের ‘জওয়ান ২’ নির্মাণের পরিকল্পনা এখন আর কেবল গুঞ্জনে সীমাবদ্ধ নেই। দীর্ঘ কয়েক মাসের নিবিড় পরিশ্রমের পর অবশেষে ছবিটির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে।


মাত্র কয়েক সপ্তাহ আগেই পাণ্ডুলিপির কাজ শেষ করেছেন নির্মাতারা। ‘জওয়ান ২’ এখন পুরোপুরি শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবিটির দৃশ্যধারণ শুরু হতে পারে।

 

আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি


প্রতিবেদনে আরও বলা হয়, তবে এবারের আসরে বড় চমক থাকছে খলনায়কের চরিত্রে। কিং খানের বিপরীতে টক্কর দিতে একজন বড় মাপের দক্ষিণ ভারতীয় সুপারস্টারকে খলনায়ক হিসেবে নেয়ার পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি।

]]>
সম্পূর্ণ পড়ুন