ম্যাচের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। আল আহলি প্রথম গোল করে এগিয়ে যায়। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল নাসর। আক্রমণভাগে ঝড় তোলেন কিংসলে কোম্যান। ফরাসি এই তারকা হ্যাটট্রিক করে প্রতিপক্ষকে কার্যত একাই ধসিয়ে দেন। এছাড়া অ্যাঞ্জেলো ও আব্দুল্লাহ আল-হামদানও গোল করে বড় জয়ের ভিত গড়ে দেন।
ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত খেলেন রোনালদো। যদিও তিনি গোল পাননি, তবে পুরো ম্যাচজুড়ে নেতৃত্ব, চাপ তৈরি এবং আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উপস্থিতি দলকে আত্মবিশ্বাসী ও সংগঠিত রাখে।
আরও পড়ুন: লারসন থেকে রিভালদো— এবার কি সেই তালিকায় যোগ হবেন রোনালদো?
শেষ বাঁশি বাজার পর আল নাসরের এই ঐতিহাসিক অর্জন ঘিরে শুরু হয় উচ্ছ্বাস। ফাইনালে ওঠার পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন। রোনালদো লেখেন, 'দলকে নিয়ে গর্বিত। ফাইনাল অপেক্ষা করছে!'
এই জয়ের মাধ্যমে আল নাসর দীর্ঘ সময় পর মহাদেশীয় প্রতিযোগিতায় বড় সাফল্যের খুব কাছে পৌঁছে গেল। ২০২৩ সালে রোনালদো দলে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির লক্ষ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ে শিরোপা জয়, আর এই ফাইনালে ওঠা সেই স্বপ্নপূরণের পথে বড় এক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·