টিভি ফুটেজে দেখা যায়, ভিনিসিউস রেফারিকে জানান, তাকে ‘মোনো’ (অর্থাৎ ‘বানর’) বলে গালি দেয়া হয়েছে। ম্যাচের পর মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘বেনফিকা খেলোয়াড় কী বলেছে সেটা তাকে জিজ্ঞেস করতে হবে… ভিনিসিউস যা বলেছে তা বিশ্বাস না করার কোনো কারণ আমার নেই।’ পরে ভিনিসিয়ুস সামাজিক মাধ্যমে লেখেন, বর্ণবাদীরা ‘কাপুরুষ, যারা মুখ ঢেকে কথা বলে।’ ভিনির সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও দাবি করেন, প্রেস্তিয়ান্নি ওই শব্দটি পাঁচবার ব্যবহার করেছেন।
ভিনিসিউসের বর্ণবাদী গালির শিকার হওয়ার দাবির প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছেন বেনফিকার কোচ জোসে মরিনিয়োও। ব্রাজিলিয়ান তারকার গোল উদযাপনকে বেনফিকা সমর্থকদের জন্য অসম্মানজনক বলে দাবি করেন তিনি। ব্রাজিলিয়ান তারকার অভিযোগের প্রেক্ষিতে এই পর্তুগিজ কোচ ক্লাবের কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিওর উদাহরণ টেনে বলেন, বেনফিকা কোনোভাবেই বর্ণবাদী ক্লাব নয়।
ভিনিসিয়ুস দর্শকদের উসকে দিয়েছিলেন কি না—এমন প্রশ্নে মরিনিয়ো বলেন, ‘হ্যাঁ, আমি তাই বিশ্বাস করি। এটি হওয়ার কথা ছিল ম্যাচের উন্মাদ মুহূর্ত, একটি অসাধারণ গোল। কিন্তু তিনি শুধু গোল উদযাপন করেই থামেননি। এমন গোল করলে সম্মানজনকভাবে উদযাপন করা উচিত।’
আরও পড়ুন: ফিটনেস নিয়ে নেইমারের সঙ্গে আপোষ না করার হুঁশিয়ারি আনচেলত্তির
তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছি, এমন গোল করলে উদযাপন করে নিজের জায়গায় ফিরে যাও। যখন সে বর্ণবাদ নিয়ে তর্ক করছিল, আমি বলেছি এই ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিত্ব ছিলেন কৃষ্ণাঙ্গ (ইউসেবিও)। এই ক্লাবের শেষ যে জিনিসটি হতে পারে, তা হলো বর্ণবাদী। যদি তার মনে কিছু থেকে থাকে, সেটি বেনফিকা নয়। তারা দু’জন আমাকে ভিন্ন কথা বলেছে। আমি কাউকেই অন্ধভাবে বিশ্বাস করি না; আমি নিরপেক্ষ থাকতে চাই।’
মরিনিয়ো প্রশ্ন তুলে বলেন, ‘কিছু একটা সমস্যা আছে, কারণ সে যে স্টেডিয়ামেই খেলুক, কিছু না কিছু ঘটে। ভিনিসিয়ুস যেখানে খেলে, সেখানেই কিছু হয়—সবসময়।’
বর্ণবাদী গালির ইস্যুতে সমালোচিত হচ্ছেন বেনফিকার কোচ জোসে মরিনিয়োও। ছবি: রয়টার্স
রিয়ালের ইংলিশ ফুলব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড এমন ঘটনাকে লজ্জাজনক বলে অবিহিত করেন। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এই ইংলিশ তারকা বলেন, 'আজ যা ঘটেছে তা ফুটবলের জন্য লজ্জাজনক এবং পারফরম্যান্স ও অসাধারণ গোল—সবকিছু ছাপিয়ে গেছে। ভিনি তার ক্যারিয়ারে বহুবার এমন ঘটনার শিকার হয়েছে। এমন এক রাত নষ্ট করা লজ্জাজনক। ফুটবল বা সমাজে এর কোনো জায়গা নেই। এটি জঘন্য।'
মাদ্রিদের অধিনায়ক ফেদে ভালভার্দে বলেন, 'মুখ ঢেকে কিছু বলার মানে সেটি ঠিক কথা নয়। এটি দুঃখজনক। এই অপমান খুবই গুরুতর এবং ভিনিসিউসের সঙ্গে এমন বহুবার হয়েছে।'
মরিনিয়োর মন্তব্যের সমালোচনা করে রিয়ালের সাবেক মিডফিল্ডার ক্লারেন্স সিডর্ফ অ্যামাজন প্রাইমে বলেন, 'আমার মনে হয় তিনি এখনও আবেগপ্রবণ ছিলেন। আজ তিনি বড় ভুল করেছেন—বর্ণবাদকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে। তিনি যেন বলছেন, ভিনিসিউস আপনাকে উসকালে বর্ণবাদী হওয়া ঠিক—যা সম্পূর্ণ ভুল।'
তিনি যোগ করেন, 'আমরা কখনোই বর্ণবাদকে ন্যায্যতা দিতে পারি না। ভিনিসিউস যথেষ্ট সহ্য করেছে। আমি জানি, মনের দিক থেকে মোরিনিয়ো আমার সঙ্গে একমত হবেন, কিন্তু তিনি দুর্ভাগ্যজনকভাবে নিজেকে প্রকাশ করেছেন।'
আরও পড়ুন: নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফের শুভেচ্ছা
জার্সিতে মুখ লুকিয়ে ভিনিকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। ছবি: এপি
মরিনিয়োর সাক্ষাৎকার দেখার পর সাবেক ইংল্যান্ডের সাবেক তারকা থিও ওয়ালকট বলেন, 'আমি সাধারণত শান্ত মানুষ, সহজে রাগ করি না। মরিনিয়ো ফুটবলে যা করেছেন তা আমি ভালোবাসি, কিন্তু এখানে তিনি খারাপ সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো এটাই সেই রাত ছিল, যখন তার ক্যামেরার সামনে আসা উচিত ছিল না।'
রিয়ালের তারকা এমবাপ্পে দাবি করেন, প্রেস্তিয়ান্নিকে আর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেওয়া উচিত নয়।
এমবাপ্পে বলেন, 'এমন কিছু আমার সঙ্গে কখনও ঘটেনি। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা জরুরি। বেনফিকা ও তাদের কোচের প্রতি আমার গভীর সম্মান আছে। কিন্তু আমার মতে, এই খেলোয়াড়ের আর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নেই। ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় এমন আচরণ মেনে নেওয়া যায় না। এটি এখন উয়েফার বিষয়। তারা যেন সঠিক ব্যবস্থা নেয়।'

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·