ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্যে স্কটল্যান্ড ১৪৭ রানে অলআউট হয়ে ৩৫ রানে হারে। ইংল্যান্ডকে ১৫৩ রানের লক্ষ্য দিয়ে ১৮ ওভার পর্যন্ত ম্যাচে ছিল তারা, হারে ৫ উইকেটে। আর গতকাল নেপালের বিপক্ষে ১৭১ রানের লক্ষ্য দিয়ে শেষ ওভারে গিয়ে হারে ৭ উইকেটে।
স্কটল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়েছে ‘ডি’ গ্রুপে তৃতীয় স্থানে থেকে। দলটি আরও বেশি বেশি সুযোগ চায়। দ্য স্পোর্টস্টারকে ডানহাতি পেসার ব্রাড কুর বলেন, ‘ওটা (নেপালের বিপক্ষে) ছিল আমার খেলা সবচেয়ে হৈচৈপূর্ণ ম্যাচ। একেবারে পাগলাটে পরিবেশ ছিল। সত্যি বলতে, যেন নাইটক্লাবে ক্রিকেট ম্যাচ খেলছি। এই অভিজ্ঞতা আমাদের খেলোয়াড় হিসেবে আরও পরিণত করে… আমরা যা চাই, তা হলো আরও বেশি। আমাদের আরও সুযোগ দিন।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপের আয়োজকস্বত্ব হারাতে পারে ভারত, ঝুঁকিতে বাংলাদেশও
অধিনায়ক রিচি বেরিংটন নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি। ‘আমাদের প্রস্তুতি এবং এই ম্যাচগুলোতে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাতে আমি খুবই সন্তুষ্ট। কিছুটা হতাশা অবশ্যই আছে, কারণ আমরা এটাকে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর দারুণ সুযোগ হিসেবে দেখেছিলাম।’
তিনি যোগ করেন, ‘তিনটি ম্যাচেই আমরা নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে হয়তো ম্যাচ খেলার অভাবটা বোঝা গেছে। আমরা যদি ম্যাচটাকে আরেকটু গভীর পর্যন্ত নিতে পারতাম, তাহলে কয়েকটি ফল আমাদের পক্ষেও যেতে পারত। তবুও পুরো টুর্নামেন্টে দল যেভাবে খেলেছে এবং মাঠে নিজেদের মেলে ধরেছে, সেটা আমার জন্য নিঃসন্দেহে বড় ইতিবাচক দিক।’

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·