আবারও প্রেমের জাদু নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ জুটি

১ সপ্তাহে আগে
ব্লক বাস্টার সিনেমা ‘সাইয়ারা’র পর আবারও রুপালি পর্দায় ঝড় তুলতে আসছে বলিউডের নতুন জুটি আহান পান্ডে এবং অনীত পড্ডা। এবারও তাদের নতুন সিনেমা পরিচালনায় থাকবেন জনপ্রিয় নির্মাতা মোহিত সুরি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালে ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আহান ও অনীত। পর্দায় তাদের প্রেমের রসায়ন মুগ্ধ করে দর্শকদের। প্রথম সিনেমাতেই বছরের সেরা আয়কারী সিনেমার তালিকায় জায়গা করে নেয় তাদের সিনেমা।

 

সেই জাদুকরী জুটিই আবার পর্দায় ফিরছে নতুন গল্প নিয়ে। ‘সাইয়ারা’র মতো নতুন এ রোমান্টিক গল্পটিও পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহিত। যশ রাজ ফিল্মসের এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

 

নতুন সিনেমার গল্প নিয়ে খুব বেশি কিছু প্রকাশ না করলেও যশ রাজ ফিল্মস কর্তৃপক্ষ জানায়, ‘সাইয়ারা’ যেমন দর্শকের মনে দাগ কেটেছিল, তেমনই নতুন সিনেমাটিও একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করবে বলিউড ইন্ডাস্ট্রিতে।

 

আরও পড়ুন: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর

 

প্রসঙ্গত, বর্তমানে আহান পান্ডে পরিচালক আলী আব্বাস জাফরের একটি বড় প্রজেক্টে যুক্ত হয়েছেন। অন্যদিকে অনীত পড্ডা যুক্ত হয়েছেন হরর-কমেডি ‘শক্তি শালিনী’-তে।

 

আরও পড়ুন: ঈদুল আজহায় আসছে স্পর্শিয়া-তৌসিফের বিশেষ নাটক

]]>
সম্পূর্ণ পড়ুন