টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলেন সাইফ হাসান ও নাঈম শেখ। তবে ৩৫ বলে ১৯ রান করা সাইফের বিদায়ে ভাঙে সেই জুটি। তবে দ্বিতীয় উইকেটে ৯৩ জুটি গড়ে বড় রানের ভিত গড়ে দেন নাঈম ও মাহফিজুল ইসলাম রবিন।
দুজনই তুলে নেন অর্ধশতক। ৭টি চার ও ২ ছক্কায় নাঈম ৭৬ বলে ৬৯ রান করে আউট হন। রবিন সাজঘরে ফেরার আগে ৭৬ বলে করেন ৬৩ রান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।
তবে আরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি। ৭৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রান করেন অঙ্কন। আর তাতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান দাঁড়ায় সেন্ট্রাল জোনের সংগ্রহ।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে সিরিজের পূর্ণাঙ্গ সূচি দিলো দ. আফ্রিকা
সাউথ জোনের পক্ষে তানভীর ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট পান।
জবাব দিতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় সাউথ জোন। তবে আনিসুল ইসলামের ৪৩ ও জাওয়াদ আবরারের ৪০ রান দলকে পথ দেখায়। তাদের দুজনের বিদায়ের পর দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ মিঠুন।
১০৮ রানে তৃতীয় উইকেটের পতনের পর ১৫৯ রানের জুটি গড়েন আফিফ ও মিঠুন। আর এই জুটিতেই ৪.৩ ওভার বাকি থাকতেই নিশ্চিত হয় সাউথ জোনের জয়।
৮৬ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কায় সেঞ্চুরি করেন আফিফ। মিঠুন ৬৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·