আদালতের ১৪৫ ধারা জারি থাকার পরও জমিতে গাছ কাটার অভিযোগ, হামলায় আহত ৩

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে কিছমত জাফরাবাদ মৌজায় আদালতের ১৪৫ ধারা জারি থাকার পরও জমিতে গাছ কাটার অভিযোগ উঠেছে। বাধা দিলে প্রতিপক্ষকে হামলারও ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, উপজেলার পূর্ব কিছমত জাফরাবাদের বাসিন্দা মো. এমরান হোসেন (৩৯), মো. নজরুল ইসলাম (৩৬) ও এনায়েত হোসেন (২৮) গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন, যা ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় বিচারাধীন রয়েছে। আদালতের পরবর্তী ধার্য তারিখ ২৬ এপ্রিল ২০২৬।

 

ভুক্তভোগীদের দাবি, আদালতের আদেশ বহাল থাকা সত্ত্বেও সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীপক্ষের লোকজন বিরোধীয় জমিতে থাকা গাছ কাটতে শুরু করে। এতে বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে বহিরাগত লোকজন নিয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। দুটি মোবাইল ফোন ভেঙে ফেলে দেয়া হয়। হামলায় তিনজন আহত হন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দিয়েছেন এবং প্রাণনাশের ভয় দেখিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

 

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইকরাম সহযোগীসহ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

 

অভিযুক্ত হিসেবে মো. মিজানুল হক (৫০), সুজন (৩৫), রিয়াজ (৩০), ফয়সাল (২৫) ও অজ্ঞাতনামা ৮/৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

 

হামলার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক নয়ন বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে নিয়ে ঘটনার মীমাংসার জন্য বৈঠক করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন