ভারত-পাকিস্তান, একটা ম্যাচ ঘিরে কতকিছুর সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। কিন্তু বাইরের উত্তাপের কোনো আঁচ ছুতে পারেনি মাঠের খেলায়। একক আধিপত্য দেখিয়ে সালমান আলিদের লজ্জাজনক হারের বিধ্বস্ত করেছে ভারত। সেই ক্ষত নিয়ে এবার সুপার এইটে উঠার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।
ভারতের কাছে হারের পর এখন 'এ' গ্রুপে টেবিলের তিন নম্বরে নেমে গেছে পাকিস্তান। ৪ ম্যাচে ২ জয়ে টেবিলের দুই নম্বরে এখন যুক্তরাষ্ট্র। এ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। ৩ হারে ইতোমধ্যেই সুপার এইটের রেস থেকে ছিটকে গেছে তারা। শক্তি-পরিসংখ্যানে ম্যাচে তাই জয়ের ব্যাপারে ফেবারিট মেন ইন গ্রিনরাই। আর জয় পেলেই সালমান আলিরা নিশ্চিত করবে সুপার এইট।
আরও পড়ুন: রোমাঞ্চকর ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে নেপালের ইতিহাস
তবে, ছোট দল হলেও পাকিস্তানকে বেশ চ্যালেঞ্জে ফেলতে পারে নামিবিয়া। তাই বেশ সাবধান থাকতে হবে মেন ইন গ্রিনদের। সঙ্গে এ ম্যাচেই আগের ম্যাচে সব ভুল শুধরে সুপার এইটের জন্য সর্বোচ্চ প্রস্ততি নিতে হবে পাকিস্তানকে।
একই দিনে সন্ধ্যার ম্যাচে মাঠে নামবে ভারত। এখন পর্যন্ত অপরাজিত ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে টিম ইন্ডিয়া। এবারের শিরোপার দৌড়েও এখন পর্যন্ত ফেবারিট তারাই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·