রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·