আইসিসির সঙ্গে বিসিবির কমিউনিকেশনের গ্যাপ ছিলো: আমিনুল হক

২ সপ্তাহ আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়েছে আইসিসি। তাদের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। তাদের দাবি ছিল, বাংলাদেশের সব যেন ম্যাচ ভারতের বাইরে আয়োজন করা হয়, শ্রীলঙ্কার কথাও বলেছিল বিসিবি। তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, আইসিসির সঙ্গে বিসিবির কমিউনিকেশন গ্যাপ ছিল বলেই বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে।

ঘটনার শুরু আইপিএলের নিলাম থেকে। নিলামের টেবিল থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। 

 

আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি: সাকিব

 

এমন অবস্থার পর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপদবোধ মনে করেনি বিসিবি। সে নিয়ে কয়েক দফায় আইসিসির সঙ্গে চিঠি চালাচালি হয়। বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছিল আইসিসিকে, এই মুহূর্তে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাতে নিরাপদ মনে করছি না। 

 

সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইস্যু নিয়ে এক বোর্ড সভা করে আইসিসি। সেখানে ভোটাভুটি হয়, আর বেশির ভাগ ভোটই পড়ে বাংলাদেশের বিপক্ষে। এরপর আইসিসি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। না হলে তাদের পরিবর্তে অন্য কোনো দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আর বাংলাদেশও তাদের অবস্থানে অনড় ছিল, যে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে টাইগাররা।     

 

আরও পড়ুন: পাকিস্তান বাংলাদেশকে ভুল বুঝিয়েছে: ভারতের সাবেক ক্রিকেটার

 

তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিউনিকেশন গ্যাপের কারণেই বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়েছে। একই সঙ্গে সাকিব আল হাসানের ইস্যুতে বিসিবি অযথা স্ট্যান্ডবাজি করছে বলেও মন্তব্য করেন তিনি। 

 

আমিনুল হক বলেন, ‘আইসিসির সাথে বিসিবির কমিউনিকেশন গ্যাপ ছিলো, তাই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, সাকিবের ইস্যু দিয়ে স্ট্যান্ডবাজি করছে বিসিবি। সাকিবের বিষয়টি রাষ্ট্র সমাধান করবে। মোস্তাফিজ ইস্যু সঠিকভাবে সমাধান করলে বিশ্বকাপ নিয়ে এমন জটিলতা নাও তৈরি হতে পারতো।’

]]>
সম্পূর্ণ পড়ুন