বুমরাহ সব মিলিয়ে আইপিএলে টানা ৬ ম্যাচ ধরে উইকেটশূন্য। অন্যটি ম্যাচটি গত আসরের শেষ ম্যাচ। ২০১৩ সালে অভিষেকের পর প্রতিযোগিতাটির ইতিহাসে বুমরাহকে কখনও এমন অবস্তায় পড়তে হয়নি। ২০১৪ সালে সর্বোচ্চ ৪ ম্যাচে উইকেটশূন্য ছিলেন। টানা ৬ ম্যাচে বুমরাহর উইকেটশূন্য থাকার এই ব্যাপারটাকে চরম দুর্দিন না বলে কী বলবে!
বুমরাহর পারফরম্যান্সের প্রভাব পড়েছে মুম্বাইয়ের ওপরও। চলতি আসরের ৫ ম্যাচের মধ্যে চারটিতেই মুম্বাই হেরেছে। তবে উইকেট না পেলেও বুমরাহ কিপটেমি ধরে রেখেছেন। দলের সবচেয়ে হিসাবি বোলার তিনি। কলকাতা নাইট রাইডার্সের ২২০ রান তোলার ম্যাচে দিয়েছিলেন ৩৫। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২১, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ ওভারে ৩২। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২৪০ রান তোলার ম্যাচে ৩৫। আর গতকাল ১৬.৩ ওভারে পাঞ্জাবের ১৯৬ রান তাড়ার ম্যাচে ৪১।
আরও পড়ুন: ডি’ককের শতরান বৃথা, টানা চতুর্থ হারে চাপে মুম্বাই
বুমরাহর এই দুর্দিনের কারণ কী? এর থেকে উত্তরণের জন্যই বা কী করতে হবে? ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান মনে করছেন, বেশি বেশি স্লোয়ার বল করার কারণেই বুমরাহ উইকেট পাচ্ছেন না। স্লোয়ারের সংখ্যা কমিয়ে গতি বাড়ানোর পরামর্শ তার।
নিজের ইউটিউব চ্যানেলে পাঠান বলেন, ‘জাসপ্রিত বুমরাহর বোলিং থেকে পাওয়া উইকেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার ফর্ম নিয়ে তেমন কোনো বড় সমস্যা নেই, তবে এই মৌসুমে তার গড় গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। সে প্রায় ৪৪ শতাংশ সময় স্লোয়ার বল ব্যবহার করেছে, অর্থাৎ প্রায় প্রতি দুই বলের একটি স্লোয়ার ছিল।’
ইরফান যোগ করেন, ‘এখন প্রশ্ন হলো, বুমরাহ কেন এমনটা করছে? আমার মনে হয় বিষয়টি আরও গভীরভাবে দেখা দরকার। যদি সে আরও বেশি গতির বল করে এবং স্লোয়ার বলের শতাংশ কমায়, তাহলে ফল আসবে। এটি খুবই সহজ একটি সমাধান। বুমরাহর কোচিংয়ের প্রয়োজন নেই, তবে পরিসংখ্যানই দেখাচ্ছে আসলে কী ঘটছে।’

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·