শুধু এবার নয়, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার পর থেকেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার ব্যর্থতা চলছে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে বিদায় নেয় সুপার এইট থেকে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয় সেমিফাইনালিস্ট, আর ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্সআপ। এগুলো উল্লেখ করে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ অস্ট্রেলিয়াকে ‘মাইটি’ মানতে নারাজ।
এক্সে এক পোস্টে ভারতের সাবেক ক্রিকেটার লেখেন, ‘২০২৩ সালের বিশ্বকাপ জেতার পর তাদের বলা হলো মাইটি অজি। এরপর পতন শুরু। ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তারা মোটেও মাইটি নেই। যদি হার্দিক পান্ডিয়া ২০২৩ সালের আহমেদাবাদ ফাইনালে খেলত, তবে অস্ট্রেলিয়া হেরে যেত।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপের আয়োজকস্বত্ব হারাতে পারে ভারত, ঝুঁকিতে বাংলাদেশও
কাইফের এই পোস্টের জবাবে রেকর্ড ট্রফির কথা মনে করালেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডামিয়েন মার্টিন। অস্ট্রেলিয়া আইসিসি ইভেন্টে সর্বোচ্চ ট্রফি জেতা দল। তাদের ১০ শিরোপার মধ্যে ৬টি ওয়ানডে বিশ্বকাপ, ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একটি টি-২০ বিশ্বকাপ। ভারত জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি শিরোপা।
মার্টিন লেখেন, ‘চিরকাল সেরা থাকা যায় না। তবে ট্রফির আলমারিটা এখনো বেশ সমৃদ্ধ। সময় আবার ঘুরে দাঁড়াবে। আমাদের রেকর্ডসংখ্যক শিরোপা কখনোই ছুঁতে পারবে না।’

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·