আলকারাজ ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন ও ইউএস ওপেনের ফাইনালে আগেই উঠেছেন। এই তিনটি গ্র্র্যান্ড স্লামে দুটি করে মোট ৬টি শিরোপা আছে তার। সবগুলোই ২০২২ সালের পর। বাকি ছিল কেবল অস্ট্রেলিয়ান ওপেন, আজ ফাইনালে উঠার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড হয়ে গেল। ট্রফি জিতে আরেকটি রেকর্ড গড়বেন কি না!
আলকারাজের বিশ্ব রেকর্ডটা গড়ার ঘটনাটা রূপকথার মতো। প্রায় সাড়ে ৫ ঘণ্টার সেমিফাইনালের মাঝপথে পা ঠিকঠাক চলছিল না তার। নিতে হয়েছে চিকিৎসাও, কয়েকবার ম্যাসাজও করান। আনফিট পা নিয়েই গতবারের ফাইনালিস্ট জভেরভকে টুর্নামেন্ট থেকে বিদায় করেন তিনি।
আরও পড়ুন: টানা চতুর্থবার ফাইনালে উঠে ২৪ বছরের পুরনো রেকর্ডে সাবালেঙ্কা
পাঁচ সেটের ম্যাচটির প্রথম দুটি ছিল একপেশে। অনায়াসে আলকারাজ জভেরভকে পরাস্ত করেন। মোড় ঘুরে যায় তৃতীয় সেট থেকে। এই সেটটি জভেরভ জিতে নেন। তখনই পায়ে সমস্যা দেখা দেয় আলকারাজের। বমিও কয়েন কয়েকবার। হেরে যান পরের সেটেও। তখন ‘আনফিট’ আলকারাজের বিপক্ষে জভেরভের জয়ের পাল্লাই ভারী। জয়টা অবশ্য হয়েছে স্প্যানিশ তারকার।
আলকারাজ পঞ্চম সেট জিতে ফাইনালে উঠেন। জয়টি ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭) ও ৭-৫ গেমে। ফাইনালে তার প্রতিপক্ষ হবেন নোভাক জোকোভিচ কিংবা বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারদের কেউ। এই দুজনের সেমিফাইনাল এখন চলছে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·