শ্রীলঙ্কার পাল্লাকেলেতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ওমান ও অস্ট্রেলিয়া। তার আগে ম্যাচ দিয়ে ওমানের অধিনায়ক জতিন্দর বলেন, ‘ এটা শতভাগ একটা সুযোগ। টি-টোয়েন্টি হচ্ছে মুহূর্তের খেলা। যে দিন আপনি সঠিক মুহূর্তগুলো কাজে লাগাতে পারবেন, সেদিন যেকোনো কিছু সম্ভব। অস্ট্রেলিয়া এখন ভালো করছে না, এটাই তাদের হারানোর সেরা সময়।’
গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ের কাছে হেরে আসর থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে দলটি। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো জয়হীন ওমান।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দলকে ‘ভেঙে পড়া’ বললেও শেষ ম্যাচে প্রেরণার ঘাটতি দেখছেন না। তিনি বলেন, ‘এই দলটা অনেক দিন ধরে একসঙ্গে পথচলা শুরু করেছিল। লক্ষ্য পূরণ না হলেও শেষটা ভালোভাবে করতে চাই। বিশ্বকাপে আমাদের আর একটি ম্যাচ বাকি, সেটিতেই পুরো মনোযোগ।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওমানের অবস্থান ২০তম। কাগজে–কলমে বড় ব্যবধান থাকলেও জতিন্দরের বিশ্বাস, টি-টোয়েন্টিতে তা সব সময় বড় বিষয় নয়। যদিও নিজেদের পারফরম্যান্স নিয়েও উদ্বিগ্ন ওমান অধিনায়ক। তিন ম্যাচে তার রান ৫, ১ ও ৭; দলও হেরেছে জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে, শ্রীলঙ্কার কাছে ১০৫ রানে ও আয়ারল্যান্ডের কাছে ৯৬ রানে।
তবে ব্যবধান কমানোর উপায়ও জানেন জতিন্দর। তার মতে, ওমানি ক্রিকেটারদের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেলে অভিজ্ঞতার ঘাটতি অনেকটাই পূরণ হবে। তিনি বলেন, ‘আমাদের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলে, বা ছেলেরা বাইরে লিগে খেলতে পারলে জাতীয় দলে সেই অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে। কিন্তু আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেট খুব কম খেলি। অন্য দলগুলো নিয়মিত কঠিন ম্যাচ খেলছে।’
ওমানের ঘরোয়া কাঠামো নিয়েও আক্ষেপ জতিন্দরের। তিনি বলেন, ‘আমাদের ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতা তেমন নেই। অনেক সময় ১৩০-১৪০ রানই জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। খেলোয়াড়ের ভাণ্ডার সীমিত হওয়ায় প্রতিযোগিতার মানও বাড়ছে না।’
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে রাজার একাধিক রেকর্ড
অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি সম্মানরক্ষার, ওমানের জন্য নিজেদের প্রমাণের। একদিকে ব্যর্থতার হতাশা কাটিয়ে ইতিবাচক সমাপ্তি চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, অন্যদিকে বড় দলকে হারিয়ে আলোচনায় আসতে চায় র্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা ওমান। পাল্লেকেলেতে তাই ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতা নয়। একটি দলের জন্য পুনরুদ্ধারের লড়াই, অন্য দলের জন্য ইতিহাস গড়ার সম্ভাবনা।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·