অমর একুশে বইমেলার শেষ দিন আজ

৪ সপ্তাহ আগে
অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ। নানা আয়োজনে চলছে মেলা প্রাঙ্গণে সমাপণী অনুষ্ঠান।

মেলার ১৮ দিনে আজ রোববার (১৫ মার্চ) দর্শনার্থীদের জন্য দুপুর ২টায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করা হয় যা চলবে রাত ৯টা পর্যন্ত। এদিকে নানা আয়োজনে বিকেল ৩টায় শুরু হয়েছে বইমেলার সমাপনী অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

 

এবারের বইমেলার সার্বিক প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। অন্যান্য বছরের মতো এবারও বইমেলায় বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার প্রদান করা হয়।

 

আরও পড়ুন: বইমেলার শেষ শিশুপ্রহর, খুদে পাঠকদের ভিড়

 

'বহুমাত্রিক বাংলাদেশ' প্রতিপাদ্যে গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বাঙালি বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় অংশগ্রহণ করে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনা স্টল ছিল।

 

আরও পড়ুন: বইমেলায় কলি বড়ালের নতুন দুটি বই

 

প্রসঙ্গত, প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হয় বইপ্রেমীদের মিলনমেলার এ উৎসব। গত ২৬ ফেব্রুয়ারি মেলা শুরুর পর আজ ১৫ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে শেষ হচ্ছে বইপ্রেমীদের মিলনমেলার এ উৎসব।

]]>
সম্পূর্ণ পড়ুন