সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে দেয়া এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পারমিট ছাড়া হজ নয়, এই নীতিটি শরিয়তের উচ্চতর লক্ষ্যগুলোর সঙ্গে সরাসরি সংগতিপূর্ণ। ইসলামি শিক্ষা সব সময় মানুষের কল্যাণ সাধন এবং ক্ষতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। পারমিট ব্যবস্থার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করা মূলত এই লক্ষ্যগুলোই পূরণ করে।
হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। এসব নিয়ম মেনে চলা আল্লাহর নির্দেশিত ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় শৃঙ্খলারই অংশ।
আরও পড়ুন: বায়তুল্লাহ গিয়ে সেলফি না তুলে ইবাদতের আহ্বান শায়খ সুদাইসির
তিনি সতর্ক করে বলেন, নিয়ম লঙ্ঘন করে হজে অংশ নিলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য হাজিদের জন্য ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামি আইনে কঠোরভাবে নিষিদ্ধ। হাজিরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পারমিট পদ্ধতি।
তিনি তার বক্তব্যের শেষে বলেন, হজের পারমিট সংগ্রহ করা শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি ইসলামি আইন বা ফিকাহ শাস্ত্রের আলোকে একটি ধর্মীয় দায়িত্ব। সেই সঙ্গে হজের সেবা কার্যক্রম সহজতর করার জন্য সৌদি সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং উন্নত ব্যবস্থাপনা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। সূত্র : ইসলামিক ইনফরমেশন
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·