৭৭ রানে ৫ উইকেট হারানো প্রোটিয়ারা লড়াইয়ের পুঁজি পেল ইয়ানসেন ঝড়ে

১ সপ্তাহে আগে
একশ রানের আগে অর্ধেক উইকেট হারিয়ে ফেললে ইনিংস বিপর্যয় অসম্ভব কিছু নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়েছিল ৭৭ রানে। মার্কো ইয়ানসেনের ঝড় তাদের লড়াইয়ের পুঁজি এনে দিল।

ইডেন গার্ডেন্সে ইয়ানসেনের ফিফটিতে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা ১৬৯ রান করেছে। ইয়ানসেন ৫৫ রান করেছেন ৩০ বলে।


দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ওভারেই চেপে ধরেন কোল ম্যাককঞ্চি। এই পেসার ২ বলের ব্যবধানে তুলে নেন কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের উইকেট। ডিড কক মিডঅনে ক্যাচ দেন লকি ফার্গুসনকে, ব্যাকওয়ার্ড পয়েন্টে রিকেলটন ফিন অ্যালেনকে। এরপর এইডেন মারক্রাম ও দেওলাদ ব্রেভিস চাপ সামাল দেন। ফিফটি রানের দিকে ছুটছিল তাদের জুটি।


৭ রান দূরে থাকতে মারক্রাম ফিরে যান। রাচিন রবীন্দ্রর ওভারে সীমানার কাছে তিনি ক্যাচ ড্যারেল মিচেলকে। আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। প্রোটিয়া অধিনায়ক ২০ বলে করেন মাত্র ১৮ রান। দশম ওভারের শেষ বলে ডেভিড মিলার ফিরে যান, পরের ওভারে ব্রেভিস।


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক সংখ্যায় রেকর্ড


২৭ বলে ৩ চার ও ২ ছয়ে এই ব্যাটার করেন ৩৪ রান। ১০.২ ওভারের মধ্যে ৭৭ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ইনিংস বিপর্যয়ের মুখে পড়লে হাল ধরেন ত্রিস্টান স্টাবস ও মার্কো ইয়ানসেন। এই দুজন ইনিংস বিপর্যয় তো কাটানই, গড়েন সবচেয়ে বড় জুটি। ৭৩ রানের জুটির পর ২৪ বলে ২৯ রান করে বিদায় নেন স্টাবস।


তবে অন্যপ্রান্তে ইয়ানসেন ছিলেন বিধ্বংসী। ২৭ বলে ২ চার ও ৫ ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, ম্যাককঞ্চি ও রবীন্দ্র ২টি করে উইকেট পান।

]]>
সম্পূর্ণ পড়ুন