৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৪

২ সপ্তাহ আগে
ঝালকাঠির রাজাপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

গ্রেফতাররা হলেন উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোসেন খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।

 

মামলা সূত্রে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে বাড়ির উঠান থেকে কয়েকজন যুবক পাশের একটি পরিত্যক্ত বাড়ির পেছনে ধরে নিয়ে ধর্ষণ করে। পরিবারের দাবি, ভিকটিম সাত মাসের অন্তঃসত্ত্বা।

 

আরও পড়ুন: জনতার মুখোমুখি ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থীরা

 

এ ঘটনায় ভিকটিমের স্বামী বুধবার বিকেলে রাজাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে স্থানীয় ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পর ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে।’

 

গ্রেফতার চার যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন