৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলা, বাদীকে আদালতের নোটিশ

১ সপ্তাহে আগে
নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (হোসেন আলী) ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদীকে কারণ দর্শনোর নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে ওই শিশুকে জামিন প্রদান করেন শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম উদ্দিন পিকে জানান, রোববার (২৬ এপ্রিল) দুপুরে হোসেন আলী নামে ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থীকে শিশু আদালতের বিচারকের সামনে তথ্য প্রমাণসহ উপস্থাপন করা হলে বিচারক ওই নির্দেশ দেন।

 

আরও পড়ুন: ‘শয়তানের ধোঁকায় পড়ে’ শিশুকে ধর্ষণচেষ্টা করেন ইমাম

 

অ্যাডভোকেট শামীম উদ্দিন পিকে বলেন, গত ৯ এপ্রিল উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ সরকারের সাথে শিশু-কিশোরদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরকারের পিতা শাহানুর রহমান বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করেন। এই মামলায় ৭ বছরের শিশু হোসেন আলীকে ২১ বছর দেখিয়ে আসামি করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন