বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এই কথা জানান সচিব নাসিমুল গণি।
তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন সরকারি ছুটি থাকবে।’
এছাড়া ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সোলার প্যানেল নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালে সোলার প্যানেল স্থাপনের একটা উদ্যোগ নেয়া হয়েছিল। এটার সবশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো নিয়মের ভেতরে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা চলছে।’
আরও পড়ুন: বিদ্যুতের দাম সমন্বয়ের সুপারিশ দিতে মন্ত্রিসভা কমিটি
আগামী ২০৩০ সালের মধ্যে সরকার সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে জানিয়ে নাসিমুল গণি বলেন, ‘এই লক্ষ্য পূরণে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, ‘সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। জ্বালানি তেল কত সহজে দেয়া যায়, সেই চেষ্টা চলছে। যে সমস্ত জায়গায় পাম্প থেকে জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’
সরকারের চেষ্টার পরও সংকট কাটছে না কেন এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জ্বালানি নিয়ে প্রত্যেকের মধ্যে ব্যবসা করার মনোভাব এসে গেছে। ভাবছে- আমি এখান থেকে কী ব্যবসা করতে পারি। যতক্ষণ অসমান লেভেল থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবে।’
]]>
১৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·