৬৬ বছরে মা হওয়ার জল্পনায় মুখ খুললেন নীনা গুপ্তা

৪ সপ্তাহ আগে
শোবিজ পাড়ায় নতুন গুঞ্জনের কেন্দ্রে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। ৬৬ বছর বয়সে হঠাৎই মা হতে চলেছেন তিনি। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি রাশমিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন নীনা গুপ্তা। ওই দিন সাদা রঙের সিল্কের শাড়ি আর হল্টারনেক ব্লাউজে তাকে দেখা যায় বেশ আত্মবিশ্বাসী লুকে। কিন্তু সেই সাজই যেন হঠাৎ করে জন্ম দেয় নতুন বিতর্কের।

 

অনুষ্ঠানের একাধিক ছবিতে অভিনেত্রীর শাড়ির ভাঁজে ‘বেবি বাম্প’ স্পষ্ট হয়ে উঠলে দ্রুতই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন, ৬৬ বছর বয়সে মা হতে চলেছেন তিনি। এ জল্পনায় অবশ্য একেবারেই বিচলিত নন নীনা। বরং বিষয়টিকে হালকাভাবে নিয়েই জবাব দিয়েছেন তিনি।

 

অভিনেত্রী বলেন,

আমি অন্তঃসত্ত্বা নই। আসলে ওই অনুষ্ঠানে যে শাড়িটি পরেছিলাম, তার কাপড়ের ধরন এমন ভারি ছিল যে পেটের অংশটা ফোলা দেখাচ্ছিল।

 

এরপর রসিকতার সুরে তিনি বলেন,

তবে আমি বলব, এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন আলোচনা হচ্ছে এটা আমার বেশ ভালোই লাগছে। এতে অন্তত বুঝা যায়, আমরা সমাজ হিসেবে কিছুটা হলেও এগোচ্ছি।

 

আরও পড়ুন: আবারও বিলিয়নিয়ারদের তালিকায় শাহরুখ খান

 

ব্যক্তিগত জীবনে এমন গুঞ্জন ও সমালোচনা নীনার কাছে নতুন নয়। একসময় তার প্রেমের সম্পর্ক নিয়েও কম বিতর্ক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের প্রেমে পড়েছিলেন তিনি। সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় তাদের মেয়ে মাসাবা। সেই সময় তাকে নিয়ে ব্যাপক সমালোচনার সুর উঠেছিল বলিউডে।

 

আরও পড়ুন: শেষের পথে পাকিস্তানি জনপ্রিয় ড্রামা 'মেরি জিন্দেগি হে তু'

]]>
সম্পূর্ণ পড়ুন