শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়া আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ঢাকার আকাশে কালো মেঘ, বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যে বার্তা
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রপাতসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় দেশের ওই ১৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
]]>
১৪ ঘন্টা আগে
৩







Bengali (BD) ·
English (US) ·