৫০ পর্যন্ত গুনে উঠতে পারেনি ৪ বছরের মেয়ে, পিটিয়ে হত্যা করল বাবা!

৪ সপ্তাহ আগে
চার বছর বয়সি মেয়ে শিশু ৫০ পর্যন্ত গুনতে না পারায় ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে।

 ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের ঝাড়সেনতালি গ্রামে  গত বুধবার (২১ জানুয়ারি) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে এনডিটিভির  প্রতিবেদনে বলা হয়েছে।

 

অভিযুক্ত কৃষ্ণ জয়সওয়াল উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে পরিবারটি কয়েক বছর ধরে ফরিদাবাদে ভাড়া বাসায় থাকেন।

 

পুলিশ জানিয়েছে, মেয়েকে দিনের বেলায় বাড়িতে পড়ানোর সময় ৫০ পর্যন্ত গুনতে বলেন বাবা। যখন সে পারেনি, মেজাজ হারিয়ে একাধিকবার আঘাত করেন। মারধরের একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে।

 

এনডিটিভি বলছে, অবস্থা গুরুতর হওয়ায় জয়সওয়াল দ্রুত নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করে।

 

আরও পড়ুন: স্ত্রীসহ ৪ জনকে ‍গুলি করে হত্যা, কে এই ভারতীয় বংশোদ্ভূত বিজয় কুমার?

 

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত বাবা বিষয়টি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন এবং স্ত্রীকে জানান, মেয়েটি সিঁড়ি থেকে পড়ে গেছে।

 

তবে হাসপাতালে শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় মায়ের। তিনি পুলিশে খবর দিলে জিজ্ঞাসাবাদের সময় কৃষ্ণ জয়সওয়াল অপরাধের কথা স্বীকার করেন।

 

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এই দম্পতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাদের পরিবারে তিন সন্তান ছিল-একটি সাত বছরের ছেলে, দুই বছরের একটি কন্যাশিশু এবং নিহত চার বছরের শিশুটি।

 

তথ্যসূত্র: গালফ নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন