৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ দিন আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকারবিহীন এক কঠিন সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে অভিভাবকসুলভ ভূমিকা পালন করেছেন, তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেয়া এক বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকারবিহীন একটা রাষ্ট্রে রাষ্ট্রপতি অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সে জন্য তাকে ধন্যবাদ।’


জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর রাজনৈতিক অবস্থান ও মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ইতিহাসের নতুন অনেক তথ্য আমাদের সামনে আসছে। আবু আলা মওদুদী যে ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তা প্রায় ৭৫ বছর পর জানা গেল! এই নতুন ইতিহাস জানানোর জন্য আপনাদের (জামায়াতকে) ধন্যবাদ। আবার ইতিহাসের একটা নতুন জিনিস জানলাম যে জামায়াতের আবু তাহের সাহেব শিশু মুক্তিযোদ্ধা, তাকে অভিনন্দন।’
 

আরও পড়ুন: পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী


বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, তা এখন স্পষ্ট হয়েছে বলেও তিন মন্তব্য করেন।


সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরইমধ্যে বিশেষ কমিটির প্রস্তাব করা হয়েছে। বিরোধী পক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা সংস্কার পরিষদ করতে চায়। সংশোধনীকে সংস্কার মনে করে তারা যদি মনে মনে খুশি হয়, তবে তাতে আমাদের আপত্তি নেই। তাদের কাছে কমিটির জন্য সদস্য চাওয়া হয়েছে, তারা দেননি। আশা করি দেবেন, সময় আছে।’


নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ কেউ নির্বাচন চায়নি, লড়াই করে নির্বাচন আদায় করে নিতে হয়েছে।’
 

আরও পড়ুন: সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী


বিরোধী দলের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ-এর শপথের বিষয়ে তিনি বলেন,  এটা নির্বাচন কমিশনের (ইসি) ফল্ট। তারা (জামায়াত ও এনসিপি) কীভাবে চিঠি পেয়ে দুটি শপথ নিয়েছে।


গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মুক্তিযোদ্ধা নিয়ে অহেতুক বাহাস না করে আসুন আমরা সবাই মিলে এই টাকা ফেরাতে কাজ করি।’


আওয়ামী লীগ ও তাদের সঙ্গে নির্বাচনে অংশ নেয়া দলগুলোকে ‘জাতীয় বেইমান’ বলা থেকে বিরত থেকে তাদের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন