সরেজমিনে দেখা যায়, পান মশলা ও জর্দার কৌটায় আরও কিছু উপকরণ দিয়ে হাতবোমা বানানোর কাজ করছেন একজন। আর সেই বোমা বানাতে সময় লাগছে ৫-৭ মিনিট। শুধু তরা নয় ১২ মাসে তেরো পার্বণের মতো বছরজুড়েই ছোট বড় হাতবোমা তৈরি করে একাধিক চক্র।
চাহিদা অনুযায়ী যেকোনো পরিমাণ হাতবোমা সরবরাহ করতে পারে চক্রের সদস্যরা। কোনো চক্রে কর্মী সংখ্যা ২০০ আবার কোনোটিতে ২৫০ থেকে ৩০০ সদস্য কাজ করেন। বোমা তৈরিতে এদের বেশিরভাগেরই আছে দলগত প্রশিক্ষণ।
চক্রের এক সদস্য সময় সংবাদকে জানান, উপকরণ থাকলে একটা বোমা বানাতে সর্বোচ্চ ৫-৭ মিনিট সময় লাগে। আমার মতো অনেক কারিগর রয়েছে বোমা বানানোর। নিজেদের দলীয় লোকই বানায়। হায়ার মানুষে কম করে।
তিনি আরও জানান, ধরেন মানুষ যদি থাকে একটা দলের মধ্যে ২ হাজার, তাহলে প্রায় দুই থেকে ৩০০ মানুষই এগুলো বানাইতে পারে। তাদের এই অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
চক্রের এই সদস্য জানান, এক পিস হাত বোমা বানাতে ৪০০ টাকা মজুরি ধরা হয়। সব মিলিয়ে একেকটায় খরচ পড়ে ১৫০০-১৬০০ টাকা।
বিশেষ উপলক্ষ ঘিরে পোর্টেবল ডিভাইসের মতোই বোমা তৈরির উপকরণ ও কেমিক্যাল আলাদা ভাগে ভাগ হয়ে সঙ্গে রাখেন তারা। চেষ্টা করেন নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব কাছাকাছি থাকার। বিপদ দেখলে নিরাপদে সরে যান যে যার মতো। এই কারিগররা এতটাই দক্ষ যে, অনেকটা খেলার ছলে তৈরি করে প্রতিটি হাতবোমা। একেকটি তৈরিতে সময় লাগে ৩ থেকে সর্বোচ্চ ৫ মিনিট, বিক্রি হয় ৪ থেকে ৫ গুণ দামে।
বোমা তৈরি লাভজনক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে কর্মী প্রশিক্ষণের কাজ।
]]>
৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·