এ উপলক্ষে নির্মান করা হয় শতাধিক তোরণ এবং স্থানীয় রাজার মাঠে আয়োজন করা হয় গণসংবর্ধনা অনুষ্ঠান। এসময় সাচিং প্রু জেরীকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাজারো মানুষ। পরে সংবর্ধনা অনুষ্ঠানে সাচিং প্রু জেরী বলেন দীর্ঘ বছর ধরে শুনে এসেছি সম্প্রীতি বান্দরবান। কিন্তু সম্প্রীতি বলতে যত সহজ' বাস্তবতা অনেক কঠিন। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে একটি সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে।
এসময় তিনি আরও বলেন, ‘সরকারের প্রাপ্ত বরাদ্ধ সুষ্ঠু বন্টনের মাধ্যমে বান্দরবান জেলায় বসবাসরত ১২টি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করা হবে।’
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ১
তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়। রাষ্ট্র নায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। তিনি সবসময় বলে সবার আগে বাংলাদেশে। তার দিক নির্দেশনায় আগামীতে এদেশ এগিয়ে যাবে, সেভাবে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তাই দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য তথা দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কজুড়ে নির্মিত শতাধিক তোড়ন গুলোতে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে নানা স্লোগান ও বার্তা টাঙ্গানো হয়। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতেও অনুষ্ঠানটি উৎসবমুখর রূপ নেয়।
]]>
২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·