নিউজিল্যান্ড সিরিজের শুরুতে একদিন প্রসবক্সে এসে তামিম জানিয়েছিলেন, জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন দিয়ে দেয়ার পরিকল্পনা আছে তার বোর্ডের৷ আজ তিনি জানান, আগামী ৩ মে বোর্ড সভাতেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করবেন তারা। প্রক্রিয়া বলতে নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে আনুষঙ্গিক প্রক্রিয়া শুরুর কথা বুঝিয়েছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি থেকেই সভাপতি নির্বাচনে কোনো ধরনের বাধা নেই। তবে গত কয়েকদিন ধরেই তামিমের পদত্যাগ সংক্রান্ত একটি গুঞ্জন উঠেছে। গুঞ্জন ছিল, অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে সভাপতি নির্বাচনে অংশ নেবেন তামিম। আজ সেই গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি। বিসিবি সভাপতি নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগের বিষয়ে কিছু ভাবছেন না। নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বোর্ডের নিয়মিত কাজগুলো চালিয়ে যাবেন তিনি।
বিসিবি নির্বাচন প্রসঙ্গে তামিম বলেন, 'চেষ্টা করব সবার সঙ্গে কথা বলে ৩ তারিখে একটা বোর্ড মিটিং করে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু করে দেওয়ার। যদি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যায়, সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়। সেটা হয়ে গেলে আমাদের ডেডলাইনের ২ সপ্তাহ আগেই নির্বাচন হয়ে যাবে।
আরও পড়ুন: সাঙ্গাকারাকে নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন কমিটি
পদত্যাগ প্রসঙ্গে তামিমের মন্তব্য, 'পদত্যাগের কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে এরকম কোনোকিছু চিন্তা করিনি। প্রথম দিনই আমি বলেছি নির্বাচন করব। সভাপতির নির্বাচনে আমি অবশ্যই অংশ নেব। গঠনতন্ত্র অনুসরণ করন। গঠনতুন্ত্র যেটা আমাকে অনুমোদন দেবে, সে অনুযায়ীই আগাব।'
নির্বাচনে স্বচ্ছতার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে তামিম বলেন, 'যখন একটা ইসি গঠন হয়ে যাবে, তখন থেকে তারা স্বাধীন। আমার সেখানে কিছু করার নেই। আমরা নিয়মিত কাজগুলো করতে থাকব। প্রক্রিয়ায় তো অনেক কিছু থাকে কিন্তু ওগুলো।.
আপনি কিভাবে ব্যবহার করছেন, সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। যেহেতু আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে এত কথা বলেছি, আশা করি আমাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে।

৫ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·