২৬ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

৪ সপ্তাহ আগে
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

 

১৫০০ - ভিসেন্ড পিনৎসল ব্রাজিল আবিষ্কার করেন।

১৫৩১ - পর্তুগালে লিসবন শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারান।

১৫৬৫ - বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

 

১৬৯৯ - কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত মহাযুদ্ধের অবসান হয়।

১৭৮৮ - গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।

১৮৪১ - হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।

১৯১৮ - ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩০ - ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে “স্বাধীনতা দিবস” বা “পূর্ণ স্বরাজ দিবস” হিসেবে ঘোষণা করে।

১৯৫০ - ভারতের সংবিধান কার্যকর হয়।

১৯৫০ - রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৫০ - পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা রাজ্য গঠিত হয়।

১৯৫২ - ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।

১৯৫২ - মিশরের কালো শনিবার রায়োট: রাজধানী কায়রের ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেয়া হয়। ব্রিটিশ নাগরিক ও মিশরীয় ধনী ব্যক্তিত্বের উপর আক্রমণ করা হয়।

১৯৬১ - মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জেনেট এফ ট্রাভলকে মার্কিন রাষ্ট্রপতির প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।

১৯৬৫ - হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।

১৯৮২ - তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।

১৯৮৬ - ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।

১৯৯১ - সোমালিয়ার ক্ষমতা হতে সাইদ বারিকে অপসারণ; আলি মাহাদির জয়লাভ।

২০০১ - ভারতের গুজরাটে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।

২০০৪ - রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।


জন্ম


১৮৪৪ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য।

১৮৫০ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী।

১৮৭৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।

১৮৮৪ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৮৯০ - গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক।

১৮৯৩ - শ্রীজীব ন্যায়তীর্থ, বিশিষ্ট ভারতীয় সংস্কৃত পণ্ডিত।

১৯১১ - পলিকার্প কুশ, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

১৯১৮ - নিকালোই চসেস্কু, রুমানীয় নেতা।

১৯২৬ - জন লোগি বেয়ার্ড প্রকাশ্যে টেলিভিশনের কার্যকারিতা প্রদর্শন করেন।

১৯৪৮ - মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব।

১৯৬৩ – হোসে মরিনহো, পর্তুগিজ ফুটবল ব্যবস্থাপক ও সাবেক ফুটবল খেলোয়াড়।

 

 

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত?

 

মৃত্যু


১৮২৩ - এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক, গুটি বসন্তের টিকার আবিষ্কারক।

১৯৯৬ - বান্দা বাসুদেব রাও, ভারতীয় উদ্যোগপতি, কৃষিবিদ এবং ভারতের পোল্ট্রি শিল্পের জনক।

২০১৪ - হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোটোগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।

২০১৫ - আর কে লক্ষ্মণ নামে পরিচিত রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ ভারতীয় ব্যঙ্গ শিল্পী ও কার্টুনিস্ট।

২০১৬ - সাহেবজাদা ইয়াকুব খান, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর।

২০১৮ - সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।


অন্যান্য


আন্তর্জাতিক কাস্টমস দিবস

আন্তর্জাতিক পরিচ্ছন্ন শক্তি দিবস

]]>
সম্পূর্ণ পড়ুন