২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১, আক্রান্ত ৮০

১ দিন আগে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ জন। এসময় এ রোগে মারা গেছে ১ জন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৮০ জন। এ সময় মারা গেছে একজন। এছাড়া সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও একজন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮৮।

 

আরও পড়ুন: হাসপাতালের নেয়ার পরপরই হামের উপসর্গ থাকা ২ বছরের শিশুর মৃত্যু

 

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ জন।

 

আরও পড়ুন: হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

 

প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ২২ জন।

]]>
সম্পূর্ণ পড়ুন